বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলন মামলার পলাতক আসামি সদর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ ওরফে লিংকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকেলে বগুড়া আজিজুল হক কলেজের পশ্চিম পাশে নিজের ফ্ল্যাট থেকে এসআই আবু জাফর মো. সালেহ ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।
বিজ্ঞাপন
তিনি বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের রামশহর গোকুল মেড় এলাকার মৃত মোখলেসুর রহমান মুকুলের ছেলে।
সদর থানার ওসি হাসান বাশির আমার দেশকে বলেন, লিংকন জুলাই বিপ্লব মামলার এজাহারভুক্ত আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

