মোটরসাইকেলে মাইক্রোর ধাক্কা, প্রাণ গেল স্বামী-স্ত্রীর

মোটরসাইকেলে মাইক্রোর ধাক্কা, প্রাণ গেল স্বামী-স্ত্রীর

বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার দুপুরে বগুড়া শহরের কল্পনা ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া শহরের করোনেশন স্কুলের পার্শ্বে কাটনারপাড়া এলাকার তোফার ছেলে সজল ও তার স্ত্রী হোসনেয়ারা।

বিজ্ঞাপন

বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন সজল। কল্পনা ফিলিং স্টেশনের পাশে পৌঁছালে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। পরে ছিটকে পড়লে স্বামী-স্ত্রীকে চাপা দেয় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন