সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নবাবগঞ্জে গ্রাম পুলিশের কারাদণ্ড

নবাবগঞ্জে গ্রাম পুলিশের কারাদণ্ড
ছবি: আমার দেশ

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অভিযোগে রুবেল মিয়া (২৬) নামে এক গ্রাম পুলিশকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার ওই আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারায় ওই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া উপজেলার শালখুরিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ ও শালখুরিয়া গ্রামের এসকেন্দার আলীর ছেলে।

বিজ্ঞাপন

অপদিকে মঙ্গলবার রাতে পুলিশ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বলে মোহাম্মদ আলী ওরফে জুয়েল নামে ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে। সে উপজেলার খয়েরগুনি গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

নবাবগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, বুধবার দণ্ডপ্রাপ্ত গ্রাম পুলিশকে কারাগারে এবং সশ্রম কারাদণ্ড প্রাপ্ত গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন