সভাপতি রেজাউর রহমান, সম্পাদক রফিকুল

বগুড়া বার নির্বাচনে বিএনপি প্যানেলের জয়জয়কার

বগুড়া বার নির্বাচনে বিএনপি প্যানেলের জয়জয়কার

বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল ব্যাপক জয় পেয়েছে। সভাপতি পদে শেখ মো. রেজাউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। মোট ১০টি পদে ফোরামের জয় নিশ্চিত হয়েছে। অপরদিকে জামায়াত সমর্থিত ল’ ইয়ার্স কাউন্সিল তিনটি পদে জয়লাভ করে।

বিজ্ঞাপন

সভাপতি পদে রেজাউর রহমান পেয়েছেন ৪৫১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. রিয়াজ উদ্দিন পেয়েছেন ১৯৫ ভোট। সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম ৪৫৫ ভোটে বিজয়ী হোন অপরদিকে সিরাজুল হক পান্না পেয়েছেন ২৮৩ ভোট।

সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, লাইব্রেরি সমাজকল্যাণ, ম্যাগাজিন, ক্রীড়া, সাংস্কৃতিক এবং সদস্য পদ মিলিয়ে বাকি নির্বাচিত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

মোট ৮৭৯ ভোটারের মধ্যে ৭৮৪ জন ভোট প্রদান করেন। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা করেন বগুড়া বারের বর্তমান সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন