মান্দায় দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, আহত ১

উপজেলা প্রতিনিধি, মান্দা (নওগাঁ)

মান্দায় দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, আহত ১

নওগাঁর মান্দায় দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাককে পেছন থেকে পাথরবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে এক যুবক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার সকাল ৯টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের ১৪ মাইল ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শ্রাবণ মোল্লা (২১)। তিনি রাজশাহীর পবা উপজেলার দিয়াড়ি গ্রামের রিপন মোল্লার ছেলে এবং পাথরবোঝাই ট্রাকের হেলপার ছিলেন।

প্রত্যক্ষদর্শী মাহবুর রহমান বলেন, বালুবোঝাই ট্রাকটি পেট্রোল পাম্পের সামনের সড়কে দাঁড় করিয়ে ড্রাইভার প্রস্রাব করার জন্য নেমে যান। এর কিছুক্ষণ পরেই নওগাঁ থেকে রাজশাহীগামী পাথরবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পাথরবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার শ্রাবণ মোল্লা মারা যান। ঘটনার পর পাথরবোঝাই ট্রাকের চালক পালিয়ে যান। বালিবোঝাই ট্রাকটি রাস্তার নিচে উল্টে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শ্রাবণ মোল্লার লাশ উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে। তার পরিবারকে সংবাদ দেয়া হয়েছে। এ বিষয়ে পরে ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...