
ঈশ্বরদীতে এক সপ্তাহে কাঁচামরিচের দাম বেড়ে তিন গুণ
রোববার উপজেলার বিভিন্ন বাজার ও ইউনিয়নের হাট ঘুরে দেখা যায়, কয়েক দিনের টানা বৃষ্টিতে শহরের সড়ক ও গ্রামীণ হাট-বাজারে পানি জমে ক্রেতা-বিক্রেতা উভয়েই দুর্ভোগে পড়েছেন। বৃষ্টির কারণে কাঁচামরিচের উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় গত এক সপ্তাহে প্রতি কেজিতে প্রায় ৮০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।



