আ.লীগ সরকারের লুটপাটের ‘প্রিপেইড মিটার’ লাগানোর সিদ্ধান্ত বাতিলের দাবি

স্টাফ রিপোর্টার, রংপুর ও জেলা প্রতিনিধি, লালমনিরহাট

আ.লীগ সরকারের লুটপাটের ‘প্রিপেইড মিটার’ লাগানোর সিদ্ধান্ত বাতিলের দাবি

আওয়ামী সরকারের লুটপাটের প্রকল্প ‘প্রিপেইড মিটার’ লাগানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে রংপুরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় রংপুর প্রেসক্লাব চত্বরে বিদ্যুৎ গ্রাহক ফোরামের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এসময় আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু, উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক খুরশীদ আলম মুন্না, লিখন চৌধুরী বক্তব্য রাখেন।

অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ‘ভাই-বন্ধু’ চক্রকে ১৫ লাখ মিটার সরবরাহের কাজ পাইয়ে দেয়ার ষড়যন্ত্র করছে নেসকোর কিছু অসাধু কর্মকর্তা। তাই প্রয়োজন না থাকলেও সেইসব মিটার তারা ছলেবলে জনগণের ঘাড়ে চাপাতে চায়। ইতোমধ্যে বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে প্রি-পেইড মিটারে বিদ্যুতের বিল পূর্বের ডিজিটাল মিটারের তুলনায় দ্বিগুণ হারে পরিশোধ করতে হচ্ছে। নেসকোর কর্মকর্তারা ফ্যাসিস্ট সরকারের লুটপাটের সহযোগী কোম্পানিগুলোকে কাজ দেয়ার জন্য দরপত্রে এমনভাবে শর্ত দিয়েছে, যাতে এই কোম্পানিগুলোই কাজ পায়।

তিনি বলেন, আবু সাঈদের রংপুরে আমরা ফ্যাসিস্ট আমলে নেয়া লুটপাটের কোন প্রকল্প বাস্তবায়ন করতে দিবো না।

গণসমাবেশের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ৭ ফেব্রুয়ারির মধ্যে যদি প্রি-পেইড প্রকল্প বাতিল করে প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে ৯ ফেব্রুয়ারি বিদ্যুৎ গ্রাহক ফোরামের পক্ষ থেকে রংপুর শহর অবরোধ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...