শ্বশুর-জামাতা হত্যার ঘটনায় আসামি ৭০০, গ্রেপ্তার ৪

শ্বশুর-জামাতা হত্যার ঘটনায় আসামি ৭০০, গ্রেপ্তার ৪

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িহাটে দুইজনকে পিটিয়ে মারার ঘটনায় অজ্ঞাত ৫০০-৭০০ জনের নামে মামলা হয়েছে। ১০ আগস্ট নিহত রূপলালের স্ত্রী শ্রীমতি মালতি রাণী বাদী হয়ে তারাগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। মামলা নাম্বার -৪, তারিখ ১০/৮/২০২৫। এতে অজ্ঞাত ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় পুলিশ, যৌথ বাহিনী ৪ জনকে রোববার রাতে আটক করেছে। তারা হলেন সয়ার ইউনিয়নের বালাপুর গ্রামের আলিফ উদ্দিনের পুত্র আক্তারুল ইসলাম, একই গ্রামের আজিজুলের পুত্র ইবাদত হোসেন, খান সাহেবপাড়ার আইয়ুব আলী পুত্র মিজানুর রহমান ও সয়ার ইউনিয়নের রফিকুল, পিতা অজ্ঞাত।

উল্লেখ্য, গত ৯ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িহাট বটতল নামক স্থানে গণপিটুনিতে রূপলাল (৫০) ও তার ভাগ্নি জামাই প্রদীপকে (৪৮) চোর সন্দেহে মারপিট করলে ঘটনাস্থলেই মারা যায় রূপলাল। পরে জামাই প্রদীপ রোববার ভোরে রংপুর মেডিকেলে মারা যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন