মেজর পরিচয়ে জমি দখল, আটক ২

উপজেলা প্রতিনিধি, হাতীবান্ধা (লালমনিরহাট)

মেজর পরিচয়ে জমি দখল, আটক ২

লালমনিরহাটের হাতিবান্ধায় মেজর পরিচয়ে জমি দখল করে দেয়ার নামে চাঁদাবাজির অভিযোগে দু’ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে হাতীবান্ধা ফকিরপাড়া ফেডারেশন পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক একজনের নাম সাজু আহমেদ ও অপরজনের নাম মাসুদ মিয়া।

জানা যায়, এই দু’জন ফকিরপাড়া এলাকার রফিকুল ইসলামের জমি নিয়ে বিরোধ এক লাখ টাকার বিনিময়ে নিজে মেজর হওয়ায় ক্ষমতাবলে দখল করার প্রতিশ্রুতি দেয়। এর মধ্যে ২০ হাজার টাকা হাতিয়েও নেয় ওই দু’জন। মঙ্গলবার দুপুরের দিকে বাকি টাকাও নিতে যায় তারা। এসময় কথাবার্তায় সন্দেহ হলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে দেয়।

হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী বলেন, এলাকাবাসী আটক করে পুলিশের হাতে দিয়েছে। আমরা তাদেরকে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন