সৈয়দপুর বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাহমুদুর রহমান

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

সৈয়দপুর বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাহমুদুর রহমান

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে দৈনিক আমার দেশ এর সম্পাদক মাহমুদুর রহমানকে শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার সকালে বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন বিমানবন্দর ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নু-ই-আলম সিদ্দিকী, আমার দেশ পত্রিকার বগুড়া ব্যুারো চিফ সবুর শাহ লোটাস, রংপুর অফিসের স্টাফ রির্পোটার বাদশা ওসমানী, নীলফামারী জেলা প্রতিনিধি মো. আব্দুর রাজ্জাক, সৈয়দপুর প্রতিনিধি মো. সাহাবাজ উদ্দিন সবুজ, জলঢাকা প্রতিনিধি মো. ফয়সাল মুরাদসহ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

বিকালে শহিদ আবু সাঈদ স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বইমেলার সমাপনী অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নিবেন তিনি।

এর আগে দৈনিক যুগান্তর সম্পাদক আবদুর হাই শিকদার সৈয়দপুর বিমানবন্দরে নামেন। দৈনিক আমার দেশ ও দৈনিক যুগান্তর সম্পাদকসহ কবি ও সাহিত্যিকরা শহিদ আবু সাঈদ বইমেলায় আলোচক হিসেবে অংশ নেবেন বলে জানিয়েছেন বেরোবির উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন