দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় এবার একজনও পাস করেনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী জানান, তার ওই বিদ্যালয় থেকে ২০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল।
বিজ্ঞাপন
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক জানান, ‘বিষয়টি শুনেছি, কিন্তু কোনো কাগজ পাইনি।’
এলাকাবাসী বলছেন, ওই প্রতিষ্ঠানে লেখাপড়ার মান খুবই খারাপ। শিক্ষকেরা নিয়মিত স্কুলে আসেনও না, পাঠদানও করান না।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

