আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঠাকুরগাঁও সীমান্তে ৩ বাংলাদেশিকে আটক করলো বিএসএফ

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সীমান্তে ৩ বাংলাদেশিকে আটক করলো বিএসএফ

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে ভারতের অভ্যন্তরে ৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোরে সীমান্তের পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের ভেতর থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধীনস্থ জগদল বিওপি সূত্রে জানা যায়, ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহলদল সীমান্তে টহলের সময় অবৈধভাবে অনুপ্রবেশকারী ৩ বাংলাদেশিকে আটক করা হয়। আটককৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের বেলপুকুড় গ্রামের তরিকুল ইসলামের ছেলে মিস্টার (৩০), মোড়লহাট জিয়াবাড়ী এলাকার আব্দুল হকের ছেলে হামিদুল ইসলাম (৩০) এবং একই এলাকার আনসারুল ইসলামের ছেলে শামীম (২৩)।

এ বিষয়ে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেলেন্ট কর্নেল তানজীর আহমেদ আমারদেশ কে বলেন, আমরা ইতোমধ্যেই ভারতের বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি। বিকেলে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের কথা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন