গাইবান্ধা জেলার সাদুল্যাপুরে অটোরিকশার ধাক্কায় জুবায়ের মিয়া নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী আগুন জ্বালিয়ে সড়কে অবরোধ করেন।
বুধবার বিকেলে উপজেলার ধাপেরহাট এলাকার সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জোবায়ের হিংগারপাড়া গ্রামের আফিজুর রহমানের ছেলে।
এলাকাবাসী জানান, বুধবার বিকেলে জোবায়ের রাস্তা পার হওয়ার সময় । ধাপেরহাট থেকে সাদুল্যাপুরগামী একটি অটোরিকশা ধাক্কা দিলে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সন্ধ্যায় এলাকাবাসী সড়কে গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।
এ বিষয়ে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, শিশু মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে পুলিশের উপস্থিতিতে অবরোধ তুলে নেওয়া হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

