ভূরুঙ্গামারীতে কৃষি বিভাগের কোয়ার্টারগুলো বসবাসের অনুপযোগী

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

ভূরুঙ্গামারীতে কৃষি বিভাগের কোয়ার্টারগুলো বসবাসের অনুপযোগী

ভূরুঙ্গামারীতে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কর্মকাণ্ড পরিচালনা ও তাদের বাসস্থানের বিএস কোয়ার্টারগুলো সংস্কারের অভাবে এখন বেহাল দশা।

প্রান্তিক কৃষকদের কৃষি বিষয়ে পরামর্শ ও কৃষিখাত উন্নয়নের জন্য উপজেলার ১০টি ইউনিয়নে এই কোয়ার্টারগুলো ১৯৬২ সনের দিকে তৎকালিন সরকার এই ভবনগুলো নির্মাণ করেছিল। প্রথমে সিড গোডাউন (বীজাগার) হিসেবে নির্মাণ করা হলেও পরবর্তীতে ১৯৮০ সালের দিকে গোডাউনগুলো কে কৃষি বিভাগের মাঠ পর্যায়ের ব্লক সুপার ভাইজারদের বসবাসের জন্য ১৩টি কোয়ার্টার নির্মাণ করা হয়। ইউনিয়ন পর্যায়ে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এসব কোয়ার্টারে থাকতেন। কিন্তু দীর্ঘ দিন সংস্কারের অভাবে কোয়ার্টারগুলো অনেকটাই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। অযত্ন অবহেলায় ওই কোয়ার্টারগুলো ভেঙ্গে পড়ায় সেখানে কোনো কর্মকর্তা বসবাস করছেন না। উপ-সহকারি কৃষি কর্মকর্তারা তাদের নিজ কর্মস্থল থেকে দূরে বসবাস করায় সংশ্লিষ্ট এলাকার কৃষকরা তাদের কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, অনেকটাই ফাঁকা ও নির্জন হওয়ায় পরিত্যক্ত কোয়ার্টারগুলো বর্তমানে মাদক ও অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে।

এ ব্যাপারে চরভূরুঙ্গামারী ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তা নাজমুল আকন্দ ও আন্ধারীঝাড় ইউনিয়নের উপ সহকারি কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, বর্তমানে কোয়ার্টার গুলোতে বসবাসের অনুপযোগী হওয়ায় সেখানে পরিবার পরিজন নিয়ে থাকা সম্ভব হচ্ছে না।

উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুল জব্বার বলেন, পুরাতন এসব ভবন সংস্কার ও সীমানা প্রাচীর নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত সমাধান পাওয়া যাবে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:
এলাকার খবর
Loading...