সারা দেশভূরুঙ্গামারীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের চর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার খোঁচাবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। দুধকুমার নদ দিয়ে ভারত থেকে আসা পানির ঢলের সাথে লাশটি ভেসে এসেছে বলে স্থানীয়দের ধারণা।







