কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (১৪) নামে নবম শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রশিদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে । সে সোনাহাট দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল ।
এলাকাবাসী জানিয়েছে, বৃহস্পতিবার রাতে একটি কাঁচা বাঁশ নিয়ে বাড়ির সামনের রাস্তার পাশে গাছ থেকে আম পাড়তে যায় আব্দুর রশিদ।
বাঁশ দিয়ে আমগাছের ডালে আঘাত করার সময় কাঁচা বাঁশটি ছিটকে পাশেই পল্লী বিদ্যুতের তারে গিয়ে লাগে। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কচাকাটা থানার ওসি অর্পণ কুমার দাস জানান, ঘটনাটি শুনেছি। লিখিতভাবে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

