ভূরুঙ্গামারীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

ভূরুঙ্গামারীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের চর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার খোঁচাবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। দুধকুমার নদ দিয়ে ভারত থেকে আসা পানির ঢলের সাথে লাশটি ভেসে এসেছে বলে স্থানীয়দের ধারণা।

বিজ্ঞাপন

তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, শুক্রবার দুপুরের দিকে স্থানীয়রা দুধকুমার নদের চরে লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশটি সম্ভবত ভারতীয় নাগরিকের।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, লাশটি ভারত থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। লাশের পরিচয় মিলেনি। লাশটি দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন