বন্যা আতঙ্কে মানুষ

ভূরুঙ্গামারীতে দুধকুমারের পানি বিপৎসীমার ২৩ সে.মি. ওপরে

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

ভূরুঙ্গামারীতে দুধকুমারের পানি বিপৎসীমার ২৩ সে.মি. ওপরে
ছবি: আমার দেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীরতে গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুধকুমার নদের পানি ক্রমেই বেড়েই চলেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বর্তমানে দুধকুমার নদের পানি ২৫ সে.মিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড বলছে, কুড়িগ্রামের নদনদীর পানি আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এতে স্বল্পমেয়াদি বন্য দেখা দিতে পারে। অপরদিকে বন্য পরিস্থিতি মোকাবিলায় শুকনো খাবার ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টায় ও দূপুর ১২টায় দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে পানির উচ্চতা ২৯ দশমিক ৮৩ সেন্টিমিটার।

রবিবার রাত ৯টায় যা ছিল ২৯ দশমিক ৫৮ সেন্টিমিটার। দুধকুমার নদে পানির বিপৎসীমা ২৯ দশমিক ৬০ সেন্টিমিটার। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। নদীর তীরবর্তী বসবাস করা মানুষের মাঝে এখন বন্য ও ভাঙন আতঙ্ক শুরু হয়েছে।

দুধকুমার নদের তীরবর্তী ইসলামপুর এলাকার সিদ্দিক ও মুরাদ বলেন, পানি দ্রুত বাড়ছে, চরাঞ্চল ও নিম্নাঞ্চল তলিয়ে লোকলয়ে পানি প্রবেশ করেছে। বন্যার আশঙ্কা করছি। এখন নদী ভাঙনও শুরু হতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ বলেন, ‘ইউপি চেয়ারম্যানদের সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে। নদী তীরবর্তী জনসাধারণকে সতর্ক করতে মাইকিং করা হয়েছে। বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য নৌকা প্রস্তুত আছে। শুকনো খাবার ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, আগামী ৭২ ঘণ্টার জেলার নদনদীর পানি আরও বাড়তে পারে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন