১০ কোটি টাকার ক্ষতি

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত
ছবি: আমার দেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে ১০৫টি দোকানঘর।

শুক্রবার সকাল সাড়ে ৬টায় উপজেলা সদরের বাজারে এই ঘটনা ঘটে। এতে আনুমানিক ১০ কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে কাপড়পট্টির একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই গোটা মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুটি ও ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে মার্কেটের দোকানগুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় খোলা মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

ভূরুঙ্গামারী উপজেলা নিবাহী অফিসার অমৃত দেবনাথ বলেন, অগ্নিকাণ্ডে দোকানগুলো পুড়ে গেছে। ক্ষতির নিরূপণের কাজ চলছে। তবে এতে আনুমানিক ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ক্ষতি নিরূপণের কাজ হলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন