রংপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের নিহত ৩

রংপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের নিহত ৩

রংপুরের কাউনিয়ায় বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার মহেশা গ্রামের জুম্মার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন মহেশা গ্রামের আশরাফুল ইসলাম লন্ডীর স্ত্রী রুবিনা বেগম (৩২), তার ছেলে রহমত আলী (২) ও এসএসসি পরীক্ষার্থী ভাতিজি আফছানা বেগম স্নেহা (১৬)।

সকালে আশরাফুল তার স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন। পথে মহেশা গ্রামের জুম্মারে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিনা বেগম, ছেলে রহমত আলী ও ভাতিজি স্নেহা প্রাণ হারান।

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ তিনজন নিহত হওয়ার বিষয় নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন