পঞ্চগড়ে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন নেসকোর লাইনম্যান শাহীন আলম (৩৫)। রোববার বিকেলে জেলা শহরের ধাক্কামারা এলাকার এসবি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন আলমের বাড়ি তেঁতুলিয়া উপজেলা বুড়াবুড়ি এলাকায়। তিনি পঞ্চগড় ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বুড়াবুড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক।
ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে ওই এলাকায় বিদ্যুতের খুটিতে মই দিয়ে দুইজন লাইনম্যান উপরে ওঠে। হঠাৎ লাইনের ওপর শাহীন আলম বিদ্যুৎস্পৃষ্ট হলে অপরজন দ্রুত নিচে নেমে আসে। বিদ্যুতের তারে ঝুলছিল তার লাশ।
খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে শাহীন আলমের লাশ নামিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
পরিবারের সদস্য ও সহকর্মীদের অভিযোগ, এটি দুর্ঘটনা নয়; এটি হত্যাকান্ড। কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্তদের অবহেলার কারণে এটি হয়েছে। লাইন বন্ধ থাকা অবস্থায় কাজ শুরুর পর কিভাবে ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হল।
এ ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক অবরোধ করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

