লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি টহলদল সীমান্তে সন্দেহভাজন সাত বাংলাদেশি নাগরিক আটক করেছে।
বিজিপি জানায়, বৃহস্পতিবার ভোরে বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯২৬/৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার আদিতমারী উপজেলার দিঘলটারী নামক স্থান হতে স্থানীয়দের খবরের ভিত্তিতে তাদের আটক করা হয়।
বিওপি'র দায়িত্বরত নায়েব সুবেদার সনাতন কুমার রায় এর নেতৃত্বে টহলদলের সদস্যরা বায়দুর রহমান (৪৫), মাহমুদা (৪০), মাহাবুল (১৫), মজিবর (১৩), জান্নাতী (৯), জাহানারা (৭) ও আসমীকে (৯ মাস) আটক করে।
এরা সবাই একই পরিবারের সদস্য, এদের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ধনী রাম এলাকায় বলে জানিয়েছে বিজিবি। পরে তাদের আদিতমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানান পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী ইমাম পিএসসি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

