ভাই বললেন কেন, চটলেন সেই এসিল্যান্ড

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

ভাই বললেন কেন, চটলেন সেই এসিল্যান্ড

জনসম্মু‌খে ভাই সম্বোধন করায় এবার সাংবাদিকের উপর চটে গেলেন কুড়িগ্রাম সদর উপ‌জেলার সেই সহকারী ক‌মিশনার (ভূমি) আরিফুল ইসলাম। ঘটনাটি ঘিরে স্থানীয়ভাবে ব্যপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

রোববার দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে দেশ টি‌ভির জেলা প্রতি‌নি‌ধি জুয়েল রানার সাথে এমন আচরণ করেন তিনি। এ সময় এ‌সিল্যান্ড নি‌জে‌কে 'সাধারণ কোন মানুষ নন' দাবি করেন ব‌লে অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন সাংবা‌দিক জু‌য়েল রানা।

সাংবা‌দিক জু‌য়েল রানা জানান, রোববার সকাল থেকে জেলা শহ‌রের ক‌য়েক‌টি ফিলিং স্টেশনে প্রশাসনের তত্ত্বাবধায়নে গ্রহক‌দের মা‌ঝে তেল সরবরাহ চল‌ছিল। প্রতি‌টি পা‌ম্পেই গ্রাহক‌দের অ‌তিরিক্ত ভিড় ছিল। দুপুরের দিকে শহ‌রের ক‌লেজ মো‌ড়স্থ সাহা ফিলিং স্টেশনটি পরিদর্শনে আসেন এ‌সিল্যান্ড আ‌রিফুল ইসলাম। এসময় সাংবা‌দিক জুয়েল রানা নিজের পরিচয় দিয়ে ফিলিং স্টেশনে গ্রাহক প্রতি কী পরিমাণ তেল দেওয়া হচ্ছে জানার জন্য এ‌সিল্যান্ডকে ‘ভাই’ সম্বোধন ক‌রেন। আর তাতেই চ‌টে যান এ‌সিল্যান্ড।

জু‌য়েল রানা বলেন, `আ‌মি ভাই স‌ম্বোধন ক‌রে প্রশ্ন কর‌তেই চ‌টে যান এ‌সিল্যান্ড আ‌রিফুল ইসলাম। তি‌নি আমা‌কে ব‌লেন, ভাই কেন বললেন? এভা‌বে সবার সাম‌নে ভাই ডাকলে সাধারণ মানুষ ভাববে আপনার সাথে আমার স্বজনপ্রীতি রয়েছে। সবাই আমাকেও সাধারণ মানুষ ভাববে। আ‌মি তো সাধারণ মানুষ নই। এরপর আমা‌কে আর কথা বলার সু‌যোগ দেন‌নি। তার এমন আচর‌ণে আ‌মিও সবার সাম‌নে বিব্রত অবস্থায় প‌ড়ি।`

সাংবা‌দিক জু‌য়েল আরও বলেন, `স্যার না বলে ভাই বলার কারণেই এ‌সিল্যান্ড ক্ষিপ্ত হয়ে উঠেন। তা‌কে স্যার বলতে হবে কেন? প্রশাস‌নের উচ্চ পর্যা‌য় থে‌কে নি‌র্দেশনার পরও মাঠ পর্যা‌য়ের কর্মচারী‌দের এমন প্রভু‌ত্বের আচরণ ‌নিন্দনীয়।`

এ বিষয়ে জানতে চাইলে এসিল্যান্ড আরিফুল ইসলাম ব‌লেন, `আ‌মি স্যার বল‌তে ব‌লি‌নি। আ‌মি ব‌লে‌ছি, ভাই বল‌ছেন, বা‌কি লোক‌দের ই‌য়ে হ‌চ্ছে।`

এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেনের সা‌থে যোগা‌যো‌গের চেষ্টা করা হ‌লেও তি‌নি ফোন রিসিভ ক‌রেন‌নি।

উলেখ্য, সম্প্রতি সদ‌র উপজেলার কাঁঠালবাড়ী ইউ‌নিয়ন প‌রিষদ চত্ব‌রে গোপনে গাছ নিলামের অ‌ভি‌যোগ ও‌ঠে এ‌সিল্যান্ড আ‌রিফুল ইসলা‌মের বিরু‌দ্ধে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন