দিনাজপুরের নবাবগঞ্জে শামস (১১) নামে এক শিশুকে ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের আমরুলবাড়ী (ডাংগাপাড়া) গ্রামে। সে ওই গ্রামের মনু মিয়ার ছেলে।
কে বা কারা তাকে কুপিয়ে বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যায়। স্থানীয়রা জানতে পেরে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার কথা জেনেছি। শিশুর লাশ বর্তমানে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। সেখানে তিনি রওনা হয়েছেন।
নবাবগঞ্জ থানার ওসি মিন্টু দে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

