আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নেই: আবু সাঈদের বড় ভাই

আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নেই: আবু সাঈদের বড় ভাই

আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে প্রথম শহীদ আমার ভাই আবু সাঈদ। আমার ভাইয়ের হত্যার বিচার আমি এখনো পাই নেই। আমাদের পরিবার শুধু সরকারের দিকে তাকিয়ে আছে আমার ভাই আবু সাঈদের কখন এই হত্যার বিচার পাবো।

শুক্রবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী ও জেলা শাখার আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

রমজান আলী বলেন, দীর্ঘ এক বছর পেরিয়ে গেল আমরা শুধু আনুষ্ঠানিক একটা ঘোষণা পেয়েছি। শুধু চারজন জেলে আর ২৬ জনের নামে গ্রেপ্তার পরোয়ানা জারি হয়েছে। শুধু গ্রেপ্তার পরোয়ানা জারি করলে হবে না। আসামীরা যদি দেশ ও দেশের বাহিরে থাকে তাহলে তাদের বাংলাদেশে এনে জুলাই গণঅভ্যুত্থানের মঞ্চ সাজিয়ে তাদের ফাঁসির ঝুলিয়ে তাদের বিচার করতে হবে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে মা বোনেরা জীবন দিয়েছে একটা কারণে এই স্বৈরাচার সরকারের পতন হয়। স্বৈরাচার সরকারের পতনের জন্য আমাদের ভাই ও বোনেরা যে জীবন দিল তাদের বিচার হওয়া দরকার আছে কি নেই?

আবু সাঈদের ভাই সরকারের উদ্দেশ্য করে বলেন, আমরা চাই আমার ভাই বোনকে যারা হত্যা করেছে তাদের বিচার দ্রুক হোক ও যারা এখনো আহত হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে তাদের খোঁজ-খবর এবং সুচিকিৎসা দিতে হবে এটা আমাদের পরিবার ও বাংলাদেশের জনগণের চাওয়া। আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি একমাত্র শহীদ ভাই বোনদের জন্য পেয়েছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন