আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, আহত ১

উপজেলা প্রতিনিধি, (তেঁতুলিয়া) পঞ্চগড়

তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, আহত ১
ছবি: আমার দেশ

সোমবার সকাল ১০টায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট দৌলতপাড়া নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় সোহেল (৩০) নামে এক পথচারী নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়ে মোটরসাইকেল চালক আলমগীর (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। নিহত সোহেল একই এলাকার সামাদের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, সকালে মহাসড়ক পার হতে গিয়ে বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়াগামী ওই মোটরসাইকেলের সঙ্গে সোহেল ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে আহত মোটরসাইকেল আরোহীকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন তাকে।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...