রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। আহতদের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জনকে ভর্তি করা হয়।
আশঙ্কা জনক অবস্থায় ৬ জনকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বদরগঞ্জ-তারাগঞ্জ সড়কের দিলালপুর শালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে পাওয়ার টিলার যোগে ১৫ জন ইমারত শ্রমিকের তারাগঞ্জে কাজে যাওয়ার সময় পাওয়ার টিলারের চাকা খুলে যায়। এ সময় পাশের একটি আমগাছে ধাক্কা লাগলে ওমর ফারুক মারা যান। এ সংবাদে নিহত ওমর ফারুকের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

