কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার স্লুইসগেট এলাকায় অভিযান পরিচালনা করে শনিবার সকাল সাড়ে ৮টায় দুই আসামিকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
আটককৃতরা হলো মো. রঞ্জু মিয়া (২৩), পিতা- পাপু (সাং হিজলামারী) ও মো: জাহিদ (২০), পিতা- হালিম (সাং চরফুলবাড়ী), উভয় থানা: রৌমারী, জেলা: কুড়িগ্রাম।
এ সময় ২২ বোতল (একটি ভাঙা) ROYEL GREEN বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ শরীফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আসামিদের কুড়িগ্রামের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

