প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়
ছবি: আমার দেশ

‘বাংলাদেশকে শহীদ জিয়ার স্বপ্নের স্বনির্ভর সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এ সরকার সাংবাদিক বান্ধব । সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে এ সরকার বদ্ধ পরিকর। তবে সমাজে ঘটে যাওয়া যে কোনো ঘটনার বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের সর্বদা সচেষ্টে থাকতে হবে। কেননা বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়।’ ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপিকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘সংবাদমাধ্যম বা গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এটি মূলত সরকারের আইন বিভাগ ও শাসন বিভাগের বাইরে সমাজের ও রাষ্ট্রের একটি অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে।

বিজ্ঞাপন

এ সময় তিনি সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সোমবার বেলা আড়াইটায় গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় গৌরীপুর প্রেসক্লাবের নির্মাণাধীন বহুতল ভবনের নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন তিনি।

এতে স্থানীয় গণমাধ্যমকর্মী ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে প্রেসক্লাবের সহসভাপতি কমল সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ফুলেল শুভেচ্ছাসহ প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন- গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা, আমার দেশ প্রত্রিকার গৌরীপুর উপজেলা প্রতিনিধি কামাল উদ্দিন, যুগান্তর প্রতিনিধি রইছ উদ্দিন, গণমাধ্যমকর্মী কাজী আব্দুল্লাহ আল-আমীন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন