অনলাইন জুয়া খেলে ঋণগ্রস্ত হয়ে হতাশায় ২৭ বছর বয়সী আব্দুল্লাহ আল নোমান ওরফে শাকিল আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাইবাড়ি মধুপুর কুঠিয়ালপাড়া গ্রামে। শাকিল একই গ্রামের জহুরুল ইসলামের পুত্র।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আব্দুল্লাহ আল নোমান ওরফে শাকিল দীর্ঘদিন ধরে অনলাইন গেমে (জুয়া) আসক্ত। অনলাইন জুয়ায় হেরে সে প্রচুর টাকার ঋণী হয়ে পড়ে। ঋণ পরিশোধের জন্য পরিবারের কাছে টাকা চাইলে অস্বীকৃতি জানায়। এতে ঋণের চিন্তায় হতাশ হয়ে নোমান বুধবার নিজ শয়নকক্ষে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
কিশোরগঞ্জ থানার এস আই আলমগীর হোসেন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবক দীর্ঘদিন ধরে অনলাইন গেমে আসক্ত ছিল। ঋণগ্রস্ত হয়ে পরিবারের কাছে টাকা চেয়ে পায়নি। ঋণের চিন্তায় হতাশায় সে আত্মহত্যা করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

