আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপির মিছিলে ককটেল হামলায় ছাত্রলীগ সন্ত্রাসী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)

বিএনপির মিছিলে ককটেল হামলায় ছাত্রলীগ সন্ত্রাসী গ্রেপ্তার

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলায় ছাত্রলীগ সন্ত্রাসী রাজু আহমেদকে গ্রেপ্তার করেছে পু‌লিশ। সন্ত্রাসী রাজু আহমেদ উপজেলার দৌলতপুর ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন কমিটির আহ্বায়ক।

রোববার ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শ‌নিবার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের নিজ বা‌ড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা গত ৪‌ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করে। দুর্বৃত্তদের নিয়ে ওই মিছিলে ককটেল হামলায় চালান ছাত্রলীগ সন্ত্রাসী রাজু আহমেদ। এতে হামলায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম বাদি হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একাট মামলা দায়ের করেন। সেই মামলায় ছাত্রলীগ সন্ত্রাসী রাজু আহমেদকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন