গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামের হাছেন আলীর ছেলে তারাজুল মিয়া, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ছোট কাটামারী গ্রামের জহুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম ও একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে আনোয়ার হোসেন মিলু।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, শনিবার রাতে উপজেলার চাঁপড়িগঞ্জ এলাকায় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় পিকআপের সহকারী মিলু নিহত হন। গুরুতর অবস্থায় আশরাফুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া ১৮ মাইল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারাজুল নিহত হন। এ ঘটনায় আলাদা দুটি মামলা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

