কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কৃষকদের সচেতন ও দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম-১৬ বাঁশখালীর নির্বাচিত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপি।

শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এজন্য কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর চাষাবাদে আরও বেশি সম্পৃক্ত করতে হবে।

২০২৫–২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাঁশখালীর উদ্যোগে এ কংগ্রেসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার। তিনি ‘পার্টনার’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কংগ্রেসে কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক-কৃষাণী, বিভিন্ন ফিল্ড স্কুলের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার, বাঁশখালী পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের, সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেনসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...