নীলফামারীতে সড়ক অবরোধ, টোল আদায়কারীকে গণধোলাই

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীতে সড়ক অবরোধ, টোল আদায়কারীকে গণধোলাই

নীলফামারীর ডোমারে ব্যাটারিচালিত রিকশা ভ্যান থেকে টোল আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে চালকরা। এ সময় টোল আদায়কারীর সাথে বাকবিতণ্ডা হলে গণধোলাই দেওয়া হয় তাকে। এ সময় টানা ৪ ঘণ্টা সড়ক অবরোধ করেন চালকরা।

বিজ্ঞাপন

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার ডোমার উপজেলা শহরে অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চালকরা সড়কে টোল আদায়ের প্রতিবাদে আন্দোলন করে। এ সময় টোল আদায়কারী আব্দুর রশিদ গণধোলইর শিকার হন।

চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে টোল আদায়ের নামে তাদেরকে হয়রানি করা হচ্ছে।

মঞ্জু ইসলাম নামে এক অটোচালকের অভিযোগ, 'ডোমারে গাড়িতে যারা চাঁদা তোলে তারা আমাদের বিভিন্ন ভাবে হয়রানি করেন। সকালে গাড়ি নিয়ে বের হলে টাকা না থাকলে গাড়ির চাবি নিয়ে যান। তাদের মারধরের শিকার হচ্ছেন চালকরা।

ইজারাদার শরিফুল ইসলাম পাপ্পু বলেন, 'পৌরসভা থেকে অটো, রিকশা, ভ্যান ইজারা দিয়ে থাকেন। এই ইজারায় নিয়ম হলো, পৌরসভার ভিতরে যে সকল অটোরিকশা, ভ্যান চলবে, তাদের পৌর কর দিতে হবে। প্রত্যেকটি টোল পয়েন্টে লোক আছে এবং তারা এই কাজটি করছে।'

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, ''চাঁদাবাজদের জায়গা কোথাও হবেনা সে যেই হোক। পৌরসভার নিয়মতান্ত্রিক বিষয়গুলো থাকবে চাঁদাবাজি থাকবে না।'

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...