গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হঠাৎ এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
বৃহস্পতিবার জেলার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কামালের পাড়া গ্রামে টিনের ছাউনির ঘর মেরামতের সময় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- আফজাল (৬৫), মোশারফ হোসেন (২৬) ও মিলন মিয়া (৩০)। আফজাল হোসেন ও মিলন মিয়া সম্পর্কে চাচা-ভাতিজা।
সাঘাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাজিয়া আফরিন জানান, বিদ্যুতায়িত হয়ে তাদের গুরুতর অবস্থায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত তিনজনের সুরতহাল সম্পন্ন হয়েছে। ওই ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

