কিশোরগঞ্জে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না তেল

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

কিশোরগঞ্জে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না তেল

নীলফামারীর কিশোরগঞ্জে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না তেল। যানবাহনে জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ উদ্যোগ নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুজনের হাতে কার্ড তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও উপজেলা ফুয়েল কার্ড যাচাই-বিতরণ কমিটির আহ্বায়ক লোকমান আলম, উপজেলা প্রকৌশলী ও সদস্য মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সদস্য লতিফুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার জিয়াউর রহমান প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ফুয়েল কার্ডের জন্য আবেদনপত্র যাচাই-বাছাই শেষে প্রথম দিনে ২৮০ জনকে কার্ড বিতরণ করা হয়েছে। ফুয়েল কার্ড যাচাই ও বিতরণে উপজেলা প্রশাসন থেকে একটি কমিটি করা হয়েছে। সেই কমিটি কর্তৃক আবেদনপত্র যাচাই শেষে কার্ড বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট ইউনিয়নবাসী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ও চাকরিজীবীদের পল্লি উন্নয়ন অফিস থেকে কার্ড বিতরণ করা হচ্ছে। আবেদনকারীদের চাহিদা ও পেশার ভিত্তিতে প্রতিটি কার্ডে তেলের বরাদ্দ উল্লেখ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, ফিলিং স্ট শনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জ্বালানি তেল মজুত রোধে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে তেল সরবরাহ কার্যক্রম পরিচালনা হবে বলেও প্রশাসনের এই কর্মকর্তা জানান। কার্ড বিতরণ চলমান রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন