আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপির নাম না বলায় বিএনপি জামায়াত উত্তেজনা

আব্দুর রাজ্জাক, জেলা প্রতিনিধি, নীলফামারী

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপির নাম না বলায় বিএনপি জামায়াত উত্তেজনা

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের সংসদ সদস্যের নাম প্রধান অতিথি হিসেবে ঘোষণা না করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। হট্টগোলের মধ্যেই অনুষ্ঠান ত্যাগ করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে জেলার ডোমার হাইস্কুল মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন। তিনি সংসদ সদস্য ও জামায়াতের জেলা আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তারের নাম ঘোষণা করেননি।

এ ঘটনায় বিএনপি জামায়াতের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে অনুষ্ঠান ছেড়ে বের হয়ে যান সংসদ সদস্য। সময় বিএনপির কিছু নেতাকর্মী জামায়াত নেতাকর্মী ও সংসদ সদস্যকে উদ্দেশ করে ‘রাজাকার’ ও ‘স্বাধীনতাবিরোধী’ বলে স্লোগান দেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন। তিনি সাংবাদিকদের জানান,"উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া স্ক্রিপ্টে প্রধান অতিথি উল্লেখ ছিলো না।

এরপরেও এমপি মহোদয়কে যথাযথ সম্মান দিয়ে আসন গ্রহণের অনুরোধ করা হয়েছিল। তিনি আসনও গ্রহণ করেন। কিছু দুষ্কৃতিকারী অনুষ্ঠানটি বিশৃঙ্খল করতে উত্তেজিত হয়ে আজে বাজে ভাষায় গালাগালি করে।"

নীলফামারী ০১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, "সুন্দরভাবে অনুষ্ঠান চলছিলো তবে এ ধরনের অনুষ্ঠানে দলীয় কাউকে না দিয়ে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে সঞ্চালনা করা উচিত। পরবর্তীতে এই এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে খেয়াল রেখে ভবিষ্যতে এসব বিষয় আরও সুন্দরভাবে করার আহ্বান জানান তিনি।"

ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী জানান, "স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কিছুটা বিশৃঙ্খলা হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন