উত্তরের ১৬ জেলা সফর করল দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়ন কমিটি

উত্তরের ১৬ জেলা সফর করল দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়ন কমিটি

ফুলছড়ি-বাহাদুরাবাদ ঘাটে তিস্তামুখ-যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে জনমত গঠনের লক্ষ্যে উত্তরের ১৬ জেলা সফর করেছে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়ন কমিটি। মাসব্যাপী এ সফর পঞ্চগড় জেলা থেকে শুরু হয়ে উত্তরের সব জেলায় পরিচালিত হয়। এ সময় জেলা প্রশাসন, চেম্বার অব কমার্স, ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি, প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে সেতুটির প্রয়োজনীয়তা তুলে ধরেন কমিটির নেতারা।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানান, জেলায় জেলায় সফর করে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের বাস্তবতা ও প্রয়োজনীয়তা তুলে ধরার পর সব জেলা থেকেই সর্বাত্মক সাড়া পাওয়া গেছে। তাঁদের মতে, সেতুটি নির্মিত হলে উত্তরাঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে।

এ বিষয়ে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাসান মেহেদী বিদ্যুৎ ও উপদেষ্টা নওয়াব আলী সাজু বলেন, অত্র এলাকার মানুষের প্রাণের দাবি এ সেতু নির্মিত হলে তাঁদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে। এই চিন্তা থেকেই তাঁরা মাসব্যাপী সফর চালিয়ে গেছেন।

এলাকাবাসীর যৌক্তিক এ আন্দোলনকে এগিয়ে নিতে নিয়মতান্ত্রিকভাবে জনমত গঠনের কাজ করছেন বলে জানান কমিটির সমন্বয়ক ও সাঘাটার বোনারপাড়া রেলওয়ে জংশন রক্ষা কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন