নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ীতে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপি। মঙ্গলবার ঢাকা-৫ আসনের ডেমরা ও যাত্রাবাড়ী থানা এলাকার ১২টি ওয়ার্ড প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি।
যাত্রাবাড়ী থানা বিএনপির সদস্য ফেরদৌস হোসেন রনির নেতৃত্বে আয়োজিত এ শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া যুবসমাজ ও ছাত্রসমাজের প্রতিনিধিরাও এতে যোগ দেন।
বিজ্ঞাপন
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অন্যায়ের প্রতিবাদ এবং রাজপথে গণতন্ত্রের পক্ষে অবস্থান জানানোর উদ্দেশ্যে এ কর্মসূচি পালন করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


