জামায়াত ও ভারতের বৈঠক নিয়ে রাশেদ খানের অভিযোগ প্রসঙ্গে যা বললেন জয়সোয়াল

জামায়াত ও ভারতের বৈঠক নিয়ে রাশেদ খানের অভিযোগ প্রসঙ্গে যা বললেন জয়সোয়াল

বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খানের তোলা জামায়াতে ইসলামীর সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থার গোপন বৈঠক ও দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ প্রসঙ্গ উঠেছে দেশটির মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত পাক্ষিক মিডিয়া ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন রেখে বলেন, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান দাবি করেছেন যে, ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং জামায়াতের সাথে গোপন বৈঠক করেছে। একই সঙ্গে জামায়াত ও আওয়ামী লীগ মিলে দেশে ক্যু (অভ্যুত্থান) ঘটানোর পরিকল্পনা করছে বলেও তিনি অভিযোগ তোলেন। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূল্যায়ন বা প্রতিক্রিয়া কী?

উত্তরে মুখপাত্র রণধীর জয়সোয়াল সরাসরি মন্তব্য এড়িয়ে গিয়ে অত্যন্ত সংক্ষেপে বলেন, ‘আপনি যে বিষয়গুলো তুলেছেন, সে বিষয়ে আমার কোনো মন্তব্য করার নেই।’

এদিকে ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও প্রত্যাশা থাকলেও এখন পর্যন্ত কেন এই সফর অনুষ্ঠিত হয়নি।

জবাবে রণধীর জয়সোয়াল জানান, ভারতের পক্ষ থেকে আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই আমন্ত্রণ এখনও উন্মুক্ত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন