সারের পরিমিত ব্যবহার করুন: নীলফামারীতে কৃষি সচিব

সারের পরিমিত ব্যবহার করুন: নীলফামারীতে কৃষি সচিব

দেশের কৃষিতে বিভিন্ন সারের ব্যবহার বাড়ার কারণে প্রতি বছর এ খাতে ২০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে বলে জানান কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া। তিনি রংপুর অঞ্চলকে কৃষিতে দেশের খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল বলেও উল্লেখ করেন।

এ অঞ্চলটি দেশের কৃষির মূল উৎস। তাই সরকার এ অঞ্চলকে অধিকতর গুরুত্ব দিয়ে নিরাপদ খাদ্য নিশ্চিতের চেষ্টা অব্যাহত রখেছে। তিনি বৃহস্পতিবার ডোমার উপজেলার ডোমারে বীজ আলুর গ্রো-আউট পরীক্ষার ফলাফল-২০২৫ পরিদর্শন, মূল্যায়ন ও পোস্ট হারভেস্ট ভেরিফিকেশনের কার্যক্রম শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন