আর্জেন্টিনার ৭০০ ফুট পতাকা নিয়ে সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

আর্জেন্টিনার ৭০০ ফুট পতাকা নিয়ে সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট এলাকায় আর্জেন্টিনা দলের সমর্থকদের উদ্যোগে প্রায় ৭ শ ফুট পতাকা নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে পাকেরহাট বাজার এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়। এতে স্থানীয় শতাধিক সমর্থক অংশ নেন। অংশগ্রহণকারীরা আকাশি-সাদা রঙের জার্সি, পতাকা ও ব্যানার হাতে নিয়ে অংশ নেন। র‍্যালির প্রধান আকর্ষণ ছিল প্রায় ৭শ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা।

আর্জেন্টিনা সমর্থক মাসুদ রানা বলেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলকে সমর্থন করি। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই আমরা সবাই মিলে এই আয়োজন করেছি। এত বড় পতাকা নিয়ে র‍্যালি করতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে।

সমর্থক রাব্বি, মেহেদী হাসান বলেন, বিশাল এই পতাকা নিয়ে র‍্যালি এলাকাবাসীর মধ্যে আলাদা আনন্দ তৈরি করেছে। আমরা চাই খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঝে সৌহার্দ্য ও আনন্দ ছড়িয়ে পড়ুক।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন