৩০ কেজির চাল ২৯ কেজি, বদরগঞ্জে ডিলারের বিরুদ্ধে অভিযোগ

৩০ কেজির চাল ২৯ কেজি, বদরগঞ্জে ডিলারের বিরুদ্ধে অভিযোগ
ছবি: সংগৃহীত

রংপুরের বদরগঞ্জে খাদ‍্যবান্ধব কর্মসূচির কার্ডধারীদের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ওঠেছে ডিলারের বিরুদ্ধে। প্রত‍্যেক কার্ডধারীকে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও চাল দেওয়া হচ্ছে ২৯ কেজি। কার্ডধারীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে গিয়ে চাল কম দেওয়ার সত‍্যতা পাওয়া যায়। শুধু তাই নয় প্রতিটি কার্ডধারীদের কাছ থেকে বাধ‍্যতামূলক ২০০ টাকা করে নেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা।

গত মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ী হাট এলাকায় খাদ‍্যবান্ধব কর্মসূচির কার্ডধারীদের চাল কম দেওয়ার বিষয়ে ডিলার বাবু মিয়া কাছে জানতে চাইলে তিনি কোনো কথা না বলে ঘর থেকে বাহিরে বেরিয়ে এসেই স্থানীয় আজিজুল হকের ছেলে কিশোর গ‍্যাংয়ের সক্রিয় সদস‍্য ইমনকে লেলিয়ে দেন। আমার দেশের প্রতিনিধি সালাম বিশ্বাসের ফোন কেড়ে নেওয়ার জন‍্য দফায় দফায় চেষ্টা করলে কার্ডধারীদের তোপের মুখে পড়ে কিশোর গ‍্যাংয়ের সদস‍্য ইমন। এ সময় খাদ‍্যবান্ধব ডিলার বাবু মিয়া নিজেকে বদরগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি পরিচয় দেন।

বিজ্ঞাপন

ঘটনাটি তাৎক্ষণিক বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনজুমান সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করা হলে এক ঘণ্টা পর ঘটনাস্থলে পুলিশ পাঠান। তবে তারা অনিয়মের দায় এড়িয়ে যান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন