কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা শফিকুল গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কাউনিয়া (রংপুর)

কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা শফিকুল গ্রেপ্তার

কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকে ভায়ারহাট বাজার এলাকা থেকে বৃহস্পতিবার রাত ১১টায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

থানা সূত্রে জানা যায়, জেলা ম্যাজিস্ট্রেট রংপুর কর্তৃক অ্যাডভান্স ডিটেনশন সংক্রান্ত আটকাদেশপ্রাপ্ত আসামি মো. শফিকুল ইসলাম শফিকে (৪৭) গ্রেপ্তারপূর্বক কেন্দ্রীয় কারাগার প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন