পীরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

পীরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪২২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬০ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার উপজেলার দুর্গাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুর্গাপুর গ্রামের দরিমান আলীর ছেলে বেলাল হোসেন এবং রানীশংকৈল উপজেলার পিংকু দত্তকে আটক করা হয়।

বিজ্ঞাপন

এ সময় তল্লাশি করে বেলাল হোসেনের কাছ থেকে ৪০০ পিস এবং পিংকু দত্তের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা জব্দ করা হয়।

অভিযান শেষে আটক দুইজনকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার জানান, মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...