গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের কবর জিয়ারত করলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার সকাল ১০টায় তিনি নিহত দুই নেতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে নেতাকর্মীদের নিয়ে কবর জিয়ারত করেন।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এমপি, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জেলা আমির আব্দুল করিম এমপিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এরপর বোনারপাড়া কাজী আজহার আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

