সারা দেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

সারা দেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

ঝড় ও বজ্রবৃষ্টিতে রোববার দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ১২ জন মারা গেছেন। গাইবান্ধাতেই বজ্রপাতে মারা গেছেন ৫জন। আহত হয়েছেন আরও একজন। বিকেলে জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এবং সাঘাটা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বজ্রপাতে নিহতরা হলেন, রাফি (১৫), ফুয়াদ (১৪), মিজান (২০) এবং সাঘাটা উপজেলার নম্বর আলী (৬৫)। এ ঘটনায় আহত হয়েছেন ধোপাডাঙ্গা গ্রামের শামীম (১৮)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার সময় ঝড় বাতাসের সাথে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় ওই দুই তরুণ ও শিশু বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তাদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান।

এসময় আহত শামীমকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে পৃথক বজ্রপাতের ঘটনায় মারা যান নম্বর আলী।

এছাড়াও বজ্রপাতে সিরাজগঞ্জে দুইজন, জামালপুরে দুইজন, বগুড়ায়ে একজন, নাটোরের সিংড়ায় একজন ও পঞ্চগড়ে একজন মারা গেছে।

এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন।

আবহাওয়া অধিদফতর জানায় , রোববার রাতের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন