নবীগঞ্জে শ্মশানঘাট থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নবীগঞ্জে শ্মশানঘাট থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
ছবি: আমার দেশ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গয়াহরি শ্মশানঘাট থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এ লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মৃত ভীম লাল দাশ (৭০) উপজেলার করগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পাঠলী গ্রামের মৃত মনোরঞ্জন দাশের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভীম লাল দাশ মঙ্গলবার বিকেলে বাজারে আসেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।বুধবার সকাল ৮টার দিকে গয়াহরি গ্রামের এক ব্যক্তি জমিতে কাজ করতে যাওয়ার সময় শ্মশানঘাটে লাশ পড়ে থাকতে দেখেন। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিঞার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রাতে বাড়ি ফেরার পথে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ওই স্থানে যাওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।

নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিঞা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন