রংপুরে বিসিএস কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

রংপুর অফিস

রংপুরে বিসিএস কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

বিসিএস ৪৪তম ব্যাচের (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) ১৩ জন নবীন সহকারী মহা হিসাবরক্ষকের (এএজি) চার দিনব্যাপী বাস্তবভিত্তিক প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকালে রংপুর বিভাগীয় কন্ট্রোলার অব অ্যাকাউন্টস (ডিসিএ) কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয়ের নির্দেশনা এবং ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমির (ফিমা) অফিস আদেশের পরিপ্রেক্ষিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণ চলবে ১৮ জুন পর্যন্ত।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের পেনশন, ভ্রমণ ভাতা বিল, জিপিএফ হিসাব, ছুটির হিসাব, এলপিসি, বেতন নির্ধারণ, আইবাস++ এর যাবতীয় কার্যক্রম, শুদ্ধাচার এবং আর্থিক বিধিবিধান বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কন্ট্রোলার অব অ্যাকাউন্টস মোহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, নবীন কর্মকর্তাদের কর্মজীবনের শুরুতেই আর্থিক ব্যবস্থাপনা, সরকারি বিধিবিধান ও সেবা প্রদানের বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হচ্ছে। এ প্রশিক্ষণের মাধ্যমে তারা দায়িত্ব পালনে আরও দক্ষ ও পেশাদার হয়ে উঠবেন। ভবিষ্যতে সেবা গ্রহীতাদের দ্রুত ও মানসম্মত সেবা প্রদানে এ অভিজ্ঞতা সহায়ক হবে।

এছাড়া এ অঞ্চলের সেবাগ্রহীতারা সেবা পেতে এসে যাতে কোনো বিড়ম্বনার সম্মুখীন না হযন, সেই বিবেচনাগুলো মাথায় নিয়ে আমরা কাজ হয়ে যাচ্ছি।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন