লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতিবান্ধা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের পাটগ্রামে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে ।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রাম টিএন হাই স্কুল ও কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয় ।
জনসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম। তিনি বলেন, ‘আপনারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমার বোন খালেদা জিয়ার রেখে যাওয়া বাকি কাজগুলো হাসান রাজিব প্রধানের মাধ্যমে সম্পাদন করার সুযোগ করে দিবেন। আমি আমার এই সন্তানের জন্য পাটগ্রামে এসেছি।’
হাসান রাজিব প্রধান বলেন, ‘আমি জয়লাভ করলে পাটগ্রামকে মডেল পৌরসভায় রুপান্তর করা হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে কৃষি শিল্পজোন হিসেবে গড়ে তোলা হবে। এর ফলে, বেকার সমস্যার সবাধান করা হবে।’
মাদকমুক্ত পাটগ্রাম-হাতীবান্ধা আমিও আপনাদের মতই দেখতে চাই। যেখানে কোন চাঁদাবাজি থাকবে না। আপনারা শুধু আমাকে ভোটের মাধ্যমে সুযোগ করে দিবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

